০৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতিবিরোধী তারুণ্যের ঐক্য: দামুড়হুদায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা।

‘আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫’ উপলক্ষে ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এই স্লোগানকে সামনে রেখে আজ মঙ্গলবার ০৯ ডিসেম্বর ২০২৫ তারিখে চুয়াডাঙ্গা জেলা দামুড়হুদায় এক বর্ণাঢ্য র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এই কর্মসূচির মধ্য দিয়ে উপজেলা প্রশাসন, সুর্নীতি দমন কমিশন (দুদক) এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সমন্বিত উদ্যোগে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।

দিবসটি পালনের শুরুতে দামুড়হুদা উপজেলা পরিষদের সামনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। বেলা ১০টায় শুরু হওয়া এই মানববন্ধনে অংশ নেন প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।

শিক্ষার্থীরা হাতে বিভিন্ন দুর্নীতিবিরোধী বার্তা সম্বলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে শৃঙ্খলার সঙ্গে দাঁড়ায়। প্ল্যাকার্ডে লেখা ছিল— “দুর্নীতিকে না বলুন,” “সৎ জীবন, সুন্দর দেশ,” “আমরা গড়ব শুদ্ধ আগামীর বাংলাদেশ” ইত্যাদি।

মানববন্ধনে বক্তারা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং দুর্নীতিকে সমাজের ক্যান্সারের সাথে তুলনা করে, এর মূলোৎপাটনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার শপথ নিতে আহ্বান জানান। তরুণ প্রজন্মকে দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হিসেবে উল্লেখ করে তাদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।

মানববন্ধন শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ কামাল উদ্দীন।

তিনি তার বক্তব্যে বলেন, “দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে হলে প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তারুণ্যের শক্তিই পারে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) কে এইচ তাসফিকুর রহমান। তিনি তার বক্তব্যে দুর্নীতির ভয়াবহতা তুলে ধরেন এবং এর প্রতিরোধে সরকারি পদক্ষেপের কথা উল্লেখ করেন।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী ঘোষিত ‘দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। প্রতিটি দাপ্তরিক কাজে স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে। সমাজের প্রতিটি স্তরে সততা ও নৈতিকতার চর্চা বাড়াতে হবে।”

সভায় আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, স্কুল ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

শিক্ষার্থীদের পক্ষ থেকে কয়েকজন প্রতিনিধি দুর্নীতি প্রতিরোধে তাদের ভাবনা ও প্রত্যাশা নিয়ে বক্তব্য দেয়। তারা পাঠ্যসূচিতে নৈতিকতা ও দুর্নীতির কুফল সম্পর্কে আরও বেশি তথ্য অন্তর্ভুক্ত করার দাবি জানায়।

প্রশাসনের পক্ষ থেকে বক্তারা যেকোনো ধরনের দুর্নীতি বিষয়ে তথ্য পেলে তা দ্রুত কর্তৃপক্ষের কাছে জানানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানান এবং দুর্নীতিমুক্ত অফিস নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

আলোচনা শেষে, অংশগ্রহণকারীরা দুর্নীতিমুক্ত ঝিনাইদহ এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। সুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, ঝিনাইদহ-এর নির্দেশনায়, উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে এই সফল কর্মসূচি পালিত হয়।

এই দিবস উদযাপনের মাধ্যমে দামুড়হুদা উপজেলায় দুর্নীতি দমনে এক নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সুশীল সমাজের প্রতিনিধিরা।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটে ভারতীয় গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ

দুর্নীতিবিরোধী তারুণ্যের ঐক্য: দামুড়হুদায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

আপডেট সময় : ১২:৩০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫