১২:৪১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিস্কুট ফ্যাক্টরির মেশিনে জড়িয়ে শিশুশ্রমিকের মর্মান্তিক মৃত্যু

আল্ম্ডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
আলমডাঙ্গার আনন্দধাম ক্যানেলপাড়ার ভাই-বোন বিস্কুট ফ্যাক্টরির একটি মেশিনে জড়িয়ে পড়ে শিশুশ্রমিক সোহানের করুণ মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশু সোহান (১৪) নীলফামারীর সৈয়দপুর উপজেলার চেয়ারম্যানপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। সে বেশ কিছুদিন ধরে আলমডাঙ্গা উপজেলার হাউসপুর ক্যানেলপাড়ায় অবস্থিত মৃত আব্দুল মান্নানের ছেলে নাসির আলীর ভাই-বোন বিস্কুট ফ্যাক্টরিতে কাজ করে আসছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে অসাবধানতাবশত ময়দা খামির করার একটি মেশিনে জড়িয়ে পড়ে সোহান। এ সময় অতিরিক্ত রক্তক্ষরণ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মৃত সোহানের মামাতো ভাই আদর আলি বলেন, গত দুই মাস হল আমরা চেয়ারম্যানপাড়া আলমডাঙ্গায় কাজে এসেছি। ময়দার খামিড় মাখানো মেসিনে ছুরি দিয়ে খামিরের দলা ছুড়িয়ে দিতে গেলে মেসিনে হাত আটকে যায় সোহানের। আমরা সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিই। কিন্তু ততক্ষণে তার মৃত্যু হয়ে গেছে।
কারখানায় মালিক নাশির উদ্দিন বলেন- দক্ষ শ্রমিক হিসেবে তাদের বয়স অল্প হলেও কাজে নিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে মেসিনে হাত আটকে পড়ে গলা কেটে যায় এবং তার মৃত্যু হয়।
আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজগর আলী জানান, প্রাথমিকভাবে দেখা গেছে মিক্সার মেশিনে আটকে পড়ে সোহানের মৃত্যু হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tag :
এখন আলোচনায়

চুনারুঘাটে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট উৎপাদন প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

বিস্কুট ফ্যাক্টরির মেশিনে জড়িয়ে শিশুশ্রমিকের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৮:২৯:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫