১২:১৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরে ২২ কেজি গাঁজা ও ফেন্সিডিলসহ আটক ৪

মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বাংলাদেশ সেনাবাহিনী ২৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের মাদক বিরোধী অভিযানে পৃথক দু’টি স্থান থেকে ২২ কেজি গাঁজা, ১৫ বোতল ফেন্সিডিল, মাদক বিক্রির ২ লক্ষ ৫৭ হাজার টাকা, ৩ টি মোবাইল ফোন ও ১টি পাখিভ্যানসহ ইনতাজুল (৩৫), তিলকজান (৪৫), কোহিনুর খাতুন (৫০) ও জয়নাল আবেদীন (৪৬) নামের ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

আটককৃত ইনতাজুল জেলার গাংনী উপজেলার নওপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে, তিলকজান কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভাগজোতের ইসমাইল হোসেনের স্ত্রী, কোহিনুর মুন্সিগঞ্জের অকটনগরের আসমত ব্যাপারীর স্ত্রী এবং জয়নাল নওপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) সকাল ৭ টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর ২৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের ক্যাপ্টেন রওশন এবং মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাশেরমের নেতৃত্বে বর্ডার গার্ডসহ গোপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলার সাহারবাটী-মানিকদিয়া সড়কের জোড়পুকুরিয়া-ভোমরদহ এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেন। এসময় একটি পাখি ভ্যান থেকে ৮ কেজি গাঁজা, নগদ ৭ হাজার টাকা, ৩ টি মোবাইল ফোনসহ ইনতাজুল, তিলকজান ও কোহিনূরকে পাখিভ্যানসহ আটক করা হয়।

আভিধানিক দল ফেরার পথে প্রায় ২ ঘন্টা পর গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নওপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে জয়নালের বসতবাড়ি ভাটপাড়া ডিসি ইকো পার্ক এলাকার গুচ্ছ গ্রামে আরও একটি অভিযান পরিচালনা করেন। এসময় সেখান থেকে ১৪ কেজি গাঁজা, ১৭ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ ২ লক্ষ ৪৯ হাজার ৫’শ টাকাসহ মাদক ব্যবসায়ী জয়নালকে আটক করতে সক্ষম হয়।

দু’টি স্থান থেকে মোট ২২ কেজি গাঁজা, ১৭ বোতল ফেনসিডিল, নগদ ২ লক্ষ ৫৬ হাজার ৫‘শ টাকা, ৩ টি মোবাইল ফোন ও ১ টি পাখিভ্যান জব্দ করা হয়েছে।

আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটের কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কৃতজ্ঞতা প্রকাশ

মেহেরপুরে ২২ কেজি গাঁজা ও ফেন্সিডিলসহ আটক ৪

আপডেট সময় : ০১:২০:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪