০৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদায় বিষপানে বৃদ্ধর আত্মহত্যা

oplus_2

দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের তারিনিপুর গ্রামের দিদার বক্স নামের এক বৃদ্ধ বিষপান করে আত্মহত্যা করেছে। দিদার বক্স (৬৫) তারিনিপুর গ্রামের মৃত সবেদ আলীর ছেলে। দামুড়হুদা মডেল থানার পুলিশ লাশ সুরহতল রির্পোট করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। গত শনিবার বিকাল ৪টার দিকে সবার অজান্তে বিষ পান করে। ০৭ জুলাই রবিবার বিকাল সাড়ে ৪ টার দিকে নিজ বসতবাড়িতে তার মৃত্যু হয়।
স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার হউলী ইউনিয়নের তারিনিপুর গ্রামের মৃত ছবেদ আলীর ছেলে দিদার বক্স পরিবারের সবার অজান্তে গ্রামের মসজিদে বসে বিষ পান করে। সে গ্রামের মসজিদের মোয়াজ্জেম ছিলো। পরে স্থানীয় ও তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। তার  অবস্থা অবনতি হতে থাকলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যালে রেফার্ড করেন। অবস্থ খারাপ হওয়ায় পরিবারের লোকজন রাজশাহী না নিয়ে বাড়িতে নিয়ে আসে তখনই তার মৃত হয়।
সংবাদ পেয়ে দামুড়হুদা মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রেরণ করেন।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আলমগীর কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তারিনিপুরের এক বৃদ্ধ বিষপানে আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
এখন আলোচনায়

চুয়াডাঙ্গায় আপ টু ড্রাই ক্লিনার্স এন্ড হোম সার্ভিস শোরুম উদ্বোধন

দামুড়হুদায় বিষপানে বৃদ্ধর আত্মহত্যা

আপডেট সময় : ০২:২২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪