১১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কোপা আমেরিকা : সেমিফাইনালে কে কার মুখোমুখি

কোপা আমেরিকার শেষ কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ব্রাজিলকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে উরুগুয়ে। ব্রাজিলের পরাজয়ের মধ্য দিয়ে একই সঙ্গে চূড়ান্ত হয়ে গেছে সেমিফাইনালের লাইনআপ।

গত শুক্রবার প্রথম কোয়ার্টার ফাইনালে এমিলিয়ানো মার্টিনেজের বীরত্বে ইকুয়েডরকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে কানাডার কাছে হেরে বিদায় নেয় ভেনেজুয়েলা। ফলে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও কানাডা।

এদিকে ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের আগে তৃতীয় কোয়ার্টারে পানামাকে ৫-০ গোলে বিধ্বস্ত করে সেমিফাইনাল নিশ্চিত করে কলম্বিয়া। ফলে দ্বিতীয় সেমিফাইনালে শক্তিশালী কলম্বিয়ার বিপক্ষে লড়বে উরুগুয়ে।

প্রথম সেমিফাইনাল হবে ১০ জুলাই (বুধবার) বাংলাদেশ সময় সকাল ৬টায়। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে লড়াইয়ে নামবে আর্জেন্টিনা ও কানাডা। পরদিন ১১ জুলাই (বৃহস্পতিবার) হবে দ্বিতীয় সেমিফাইনাল। এই ম্যাচ অনুষ্ঠিত হবে নর্থ ক্যারোলিনার ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়ামে।

এখন আলোচনায়

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ‘দর্শনা ডিলাক্স’ বাস খাদে: নিহত ৩, আহত ১৬

কোপা আমেরিকা : সেমিফাইনালে কে কার মুখোমুখি

আপডেট সময় : ০১:৪৪:২৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪