১০:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিএনপি নেতাদের পররাষ্ট্রমন্ত্রী

অপকর্মের সব রেকর্ড আছে, বেশি কথা বললে ফাঁস করে দেব

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪
  • ১৫৬ Time View

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি: সংগৃহীত

বিএনপিকে হুঁশিয়ারি জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির অনেক নেতাদের অপকর্মের রেকর্ড রয়েছে। বেশি কথা বললে সেগুলো ছেড়ে দেওয়া হবে।

শুক্রবার (২২ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির দু-একজন নেতাকে ঘন ঘন প্রেস কনফারেন্স করতে দেখা যাচ্ছে। যারা সরকারের সঙ্গে লাইন দিয়েছিলেন। রাজনীতির কাক যেখানে ক্ষমতার উচ্ছিষ্ট পায় সেখানে যায়। বেশি কথা বললে তাদের সবকিছু ফাঁস করে দেব।

যে রাজনৈতিক শক্তি স্বাধীনতাবিরোধী তাদের পরবর্তী প্রজন্ম পেছনে নেওয়ার ষড়যন্ত্র করছে জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক অপশক্তির সঙ্গে ব্যক্তিবিশেষ যোগ দিয়েছিল। দরিদ্র দেশ বলে বহির্বিশ্বে উপস্থাপন করে পুরস্কার নেয় তারা। ড. ইউনূসকে বন্যা, দুর্যোগে মানুষের পাশে দেখা যায় না। তার আগ্রহ শুধু তদবির করে পুরস্কার নেওয়া।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, নির্বাচন প্রতিহত করতে ব্যর্থ হয়ে তারা ষড়যন্ত্র করছে। তারেক রহমান বোরাকে করে উড়ে এসে বিএনপির পাশে দাঁড়াবে এমন স্বপ্ন বাস্তবায়িত হয়নি। দেশটাকে মগের মুল্লুক বানানোর স্বপ্ন ভেস্তে যাওয়ায় বিএনপি খেই হারিয়ে ফেলেছে। সূত্র: ইত্তেফাক

Tag :
এখন আলোচনায়

পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

বিএনপি নেতাদের পররাষ্ট্রমন্ত্রী

অপকর্মের সব রেকর্ড আছে, বেশি কথা বললে ফাঁস করে দেব

আপডেট সময় : ১০:৪৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪