০৩:০৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ‘দর্শনা ডিলাক্স’ বাস খাদে: নিহত ৩, আহত ১৬

 ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী ‘দর্শনা ডিলাক্স’ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মর্মান্তিক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন।

শনিবার (২৪ অক্টোবর) রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটের দিকে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর/সিরাজদিখান উপজেলার হাসাড়া এলাকায় এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা দর্শনা ডিলাক্সের বাসটি দ্রুতগতিতে চলার সময় এক্সপ্রেসওয়ের হাসাড়া এলাকায় একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করার চেষ্টা চালায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের সুরক্ষা রেলিং ভেঙে সার্ভিস লেন অতিক্রম করে পাশের গভীর পানিভর্তি খাদে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেন। নিহতদের মধ্যে চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গার বাসিন্দা রুকুনুজ্জামান রঞ্জুর (৫৫) পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকি দুজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মরদেহগুলো উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ দুর্ঘটনায় আহত ১৬ যাত্রীর মধ্যে ১১ জনকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় এবং বাকি ৫ জনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আহতদের মধ্যে চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, মাগুরা ও ঢাকার বাসিন্দা রয়েছেন। পরিচয় পাওয়া আহতদের মধ্যে রয়েছেন—

চুয়াডাঙ্গা ও দামুড়হুদা অঞ্চল: হৃদয় (৩০), শাহিন আক্তার (৩২), নূর ইসলাম (৫৫), সন্দীপন বসু (৪০), অনিফিন (১৭) ও বোরহান উদ্দিন (৫৫)।

জীবননগর এলাকা: ইমরান (২৭), সাইফুল ইসলাম (৪০), মিরাজুল ইসলাম (২৮) ও হাসিব (২২)।

মেহেরপুর (মুজিবনগর): গিলবাড সরকার (৫৫) ও তরিকুল ইসলাম (৩৬)।

ঝিনাইদহ (মহেশপুর): রফিকুল ইসলাম (৩৫) ও তিশা (২৪)।

অন্যান্য জেলা: মাগুরা সদরের রায়হান (২১) এবং ঢাকার আফতাবনগরের ইকরাম (৪০)।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, অতিরিক্ত গতিতে কাভার্ড ভ্যান ওভারটেক করতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় উদ্ধারকাজ পরিচালনা করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত বাসটি উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

Tag :
এখন আলোচনায়

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ‘দর্শনা ডিলাক্স’ বাস খাদে: নিহত ৩, আহত ১৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ‘দর্শনা ডিলাক্স’ বাস খাদে: নিহত ৩, আহত ১৬

আপডেট সময় : ০৩:০৩:০২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬