১২:২০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে প্রাইজ প্রকল্পের কারিগরি প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ

ব্র্যাকের সহযোগিতায় গণ উন্নয়ন কেন্দ্র (GUK) কর্তৃক বাস্তবায়িত PRISE প্রকল্পের আওতায় ৬ (ছয়) মাস মেয়াদি কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বেকার ও অদক্ষ যুবদের দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে।

মঙ্গলবার (২৩ জুন) পলাশবাড়ী উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে ২৫ জন মাস্টার ক্রাফট পারসন (ওস্তাদ) ও ৫০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র প্রদান করেন পলাশবাড়ী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব শেখ জাবের আহমেদ।

সনদপত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ সাজ্জাদুর রহমান সোহেল, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জিল্লুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আব্দুস সালাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আলমগীর হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, পল্লী অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক মোঃ সুরুজ মিয়া (লিটন),
সাংবাদিকবৃন্দ, ব্র্যাক ও গণ উন্নয়ন কেন্দ্র (GUK)-এর কর্মকর্তাগণ এবং মাষ্টার ক্রাফট পার্সন(ওস্তাদ),প্রশিক্ষনার্থী ও প্রশিক্ষণার্থীদের অভিভাবকবৃন্দ।

প্রকল্পটির মাধ্যমে গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রাম জেলার ১০টি উপজেলার ৫০০ জন বেকার যুব-যুবতী ১৯টি ট্রেডে প্রশিক্ষণ গ্রহণ করছে। এর মাধ্যমে তারা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হওয়ার পাশাপাশি নিজেদের আয় বৃদ্ধি করে পরিবার ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Tag :
এখন আলোচনায়

চুনারুঘাটে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট উৎপাদন প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

পলাশবাড়ীতে প্রাইজ প্রকল্পের কারিগরি প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ

আপডেট সময় : ০২:৪০:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬