০১:২৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
লালমনিরহাটে মানবিক সহায়তার চেক হস্তান্তর; শোকসন্তপ্ত পরিবারের পাশে প্রশাসন

মৃত সরকারি কর্মচারীর পরিবারকে ৮ লাখ টাকার অনুদান দিল জেলা প্রশাসন

লালমনিরহাটে চাকরিরত অবস্থায় মৃত্যুবরণকারী এক সরকারি কর্মচারীর পরিবারের হাতে ৮ লাখ টাকার আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেছে জেলা প্রশাসন। সরকারের কল্যাণমূলক কর্মসূচির আওতায় এই সহায়তা প্রদান করা হয়।

বুধবার (৩ জুন) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে পাটগ্রাম উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সাবেক পরিবার কল্যাণ সহকারী রেবেকা সুলতানার অনুকূলে মঞ্জুরিকৃত অনুদানের চেক তার পরিবারের সদস্যদের কাছে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।

মরহুম রেবেকা সুলতানা কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করেন। তার স্বামী ও অনুদানের আবেদনকারী মো. মঞ্জুরুল হকের হাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৮ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২১ মে আনুষ্ঠানিক চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হলেও ব্যক্তিগত কারণে আবেদনকারী ঢাকায় অবস্থান করায় সেদিন তিনি চেক গ্রহণ করতে পারেননি। পরে বুধবার জেলা প্রশাসনের কার্যালয়ে তাকে আনুষ্ঠানিকভাবে অনুদানের অর্থ প্রদান করা হয়।

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, সরকারি কর্মচারীদের কল্যাণে সরকারের এ ধরনের আর্থিক সহায়তা কর্মচারীদের পরিবারের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করে। বিশেষ করে কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী কর্মচারীদের পরিবারকে আর্থিক নিরাপত্তা দিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

প্রশাসনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, এই অনুদান শোকসন্তপ্ত পরিবারের ভবিষ্যৎ জীবনযাত্রায় কিছুটা হলেও সহায়ক হবে এবং সরকারের মানবিক সহায়তার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে।

Tag :
এখন আলোচনায়

রূপপুরে সাগরচুরি: ২৭ কোটি টাকার যন্ত্রপাতির বিল তোলা হয় ২১৩ কোটি ৮৮ লাখ

লালমনিরহাটে মানবিক সহায়তার চেক হস্তান্তর; শোকসন্তপ্ত পরিবারের পাশে প্রশাসন

মৃত সরকারি কর্মচারীর পরিবারকে ৮ লাখ টাকার অনুদান দিল জেলা প্রশাসন

আপডেট সময় : ০২:৪৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬