
লালমনিরহাটে র্যাব-১৩ এর মাদক বিরোধী অভিযানে ৫৯টি বোতল ফেন্সিডিল ডিএক্স এবং ২টি বোতল এস্কাফ জব্দসহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
শুক্রবার (১ মে) র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৩ সিপিএসসি রংপুর এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটিই জানিয়েছেন সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-১৩ রংপুর এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ১১টা ৪০মিনিটে র্যাব-১৩ রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন ৫নং চন্দ্রপুর ইউনিয়ন এর অন্তর্গত ৭নং ওয়ার্ডস্থ খামারভাতি গ্রামস্থ ধৃত আসামি মোছাঃ মিনারা খাতুন এর বসত বাড়ির উঠানে অভিযান পরিচালনা করে ৫৯টি বোতল ফেন্সিডিল ডিএক্স এবং ২টি বোতল এস্কাফ সিরাপ জব্দসহ মাদক ব্যবসায়ী মোছাঃ মিনারা খাতুন (৪৫)’কে গ্রেফতার করতে সক্ষম হয়। সে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতি গ্রামের মোঃ নাসির উদ্দিনের স্ত্রী।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক ধৃত আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য যে, 'বাংলাদেশ আমার অহংকার'-এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। মাদক মুক্ত সমাজ গড়তে র্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।