২৬ এপ্রিল ২০২৬ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক জীবননগর উপজেলার উথলী এলাকায় অভিযান পরিচালিত হয়।
দুপুরের পরিচালিত অভিযানে বেকারী, হোটেল, ঔষধ, সার ও বীজ প্রভৃতি তদারকি করা হয়।
এ তদারকির সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় অপরিচ্ছন্ন পরিবেশে বেকারী সামগ্রী তৈরি ও সংরক্ষণ করায় জনাব মো: আব্দুল কাদের এর প্রতিষ্ঠান যমুনা ফুড এন্ড বিস্কুট ফ্যাক্টরিকে ১৫,০০০ টাকা- এবং অবৈধভাবে সার বিক্রয়, ভাউচার সংরক্ষণ না করায় ৪৫ ধারায় মো: জাহাঙ্গীর আলম এর প্রতিষ্ঠান মেসার্স রানা ট্রেডার্সকে ১০,০০০ টাকা-সহ সর্বমোট ২৫,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয় । এসময় সংশ্লিষ্ট বাজারে মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্য পণ্য ক্রয়-বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য/ঔষধ/বীজ/শিশু খাদ্য বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মামুনুল হাসান।
সার্বিক সহযোগিতায় ছিলেন বহিরাঙ্গন অফিসার জনাব সালমা জাহান নিপা, জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়, চুয়াডাঙ্গা; ক্যাব প্রতিনিধি জনাব মো: রফিকুল ইসলাম, ও চুয়াডাঙ্গা জেলা আনসার ব্যাটিলিয়নের একটা টীম।