দামুড়হুদা অফিস:
"হাসবো মোরা প্রাণ খুলে,থাকবো বেঁচে সবাই মিলে"এই স্লোগানকে সামনে রেখে"ওরা বন্ধু সংঘ"দামুড়হুদার উদ্যোগে বিধবা,অসহায়, প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র উপহার কম্বল বিতরণ করা হয়েছে।
(১৮ জানুয়ারি) বিকাল ৪ টার দিকে উপজেলার সীমান্তবর্তী কার্পাসডাঙ্গা ইউনিয়নের পিরপুর কোল্লা গ্রামে এই শীতবস্ত্র উপহার বিতরণ করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি,মুরশেদ বীন ফয়সাল(তানজির)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দেশ ব্রিকস এর স্বত্বাধিকারী,বিশিষ্ট সমাজসেবক- হাজী.আব্দুল কাদির।
"ওরা বন্ধু সংঘ"দামুড়হুদার বন্ধু হতে পেরে আনন্দিত এমন অভিমত প্রকাশ করে তিনি বলেন,সহমর্মিতা আর মানবিকতা দিয়েই একটি সুন্দর সমাজ গঠন করা সম্ভব।সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক ও সামাজিক দায়িত্ব।এমন মানবিক কর্মসূচির আওতায় সমাজের প্রকৃত সুবিধা বঞ্চিত মানুষ যেন কোনভাবেই উপেক্ষিত না থাকে-এ লক্ষ্যেই সংগঠনটি অঞ্চলের প্রত্যন্ত এলাকায় সরাসরি উপকারভোগীদের খোঁজ নিয়ে সহায়তা প্রদান করেন।কাজেই সংগঠনের সকল কার্যক্রম জনকল্যাণমূলক,যা অত্যন্ত প্রশংসনীয়।সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও মঙ্গল কামনা করছি।
সংগঠনের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইঞ্জিনিয়ার আক্তারুল ইসলাম।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উজ্জল হোসেন সুমন, জহুরুল ইসলাম সহ উপকার ভোগিরা।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন,সংগঠনের প্রতি ভালবাসা ও ধন্যবাদ জানাচ্ছি।শীতের তীব্র কষ্ট সেই বোঝে,যার কাছে শীত নিবারনের বস্ত্র থাকেন না।কাজেই এ ধরনের কার্যক্রমে সমাজের বিত্তবানদের উচিত অসহায় দরিদ্র মানুষের কষ্ট উপলব্ধি করে তাদের পাশে থাকা।
সাংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মুরশেদ বীন ফয়সাল(তানজির)বলেন,আজকের এই উদ্যোগ কেবলে একটি বস্ত্র বিতরণ কিংবা বিতরণের মধ্যে সীমাবদ্ধ নয়,এটি মানুষের প্রতি আমাদের ভালোবাসা আর সহমর্মিতার বহি:প্রকাশ।সর্বোপরি তিনি উপস্থিত উপকার ভোগিদের কাছে সংগঠন সহ যে সকল গুটিকয়েক মানুষের সহযোগিতায় সংগঠনটি এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুপ্রাণা পেয়েছেন তাদের জন্য দোয়া ও সুস্থতা কামনা করেন।
প্রসঙ্গত:"ওরা বন্ধু সংঘ"দামুড়হুদায় ২০০৩ সালের ১২ই মার্চ সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করেন।সংগঠনের যাত্রার শুরুতে বিভিন্ন খেলাধুলার মধ্যে সীমাবদ্ধ থাকলেও।পরবর্তীতে সামাজিক দায়বদ্ধতা থেকে সংগঠনের সিদ্ধান্ত নেয়,খেলাধুলার সাথে সাথে আমাদের সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করা। মূলত:সে লক্ষ্য ও উদ্দেশ্য থেকেই সমাজের অসহায়,বিধবা প্রতিবন্ধী,এতিম,দিনমজুর সহ নিম্নবিত্ত পরিবারে একটু উন্নয়ন ও কল্যাণ কাজ করে আসছেন।সংগঠনের মানবিক বিভিন্ন কার্যক্রমের জন্য দামুড়হুদায় একটি বিশ্বস্ত ও পরিচিতি স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে ইতোমধ্যেই পরিচয় লাভ করেছেন।কাজেই মানবসেবা কে কেন্দ্র করে ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম আরো জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্ট সকলেই।