সানজিদা খাতুন:
দামুড়হুদায় হোটেল মালিক, রাধুনি, খাদ্য সরবরাহকারী ও কৃষকদের নিয়ে স্থানীয়ভাবে খাদ্য সংগ্রহ, পরিবেশবান্ধব রান্না ও বর্জ্য হ্রাস বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দামুড়হুদা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থা (পিএসইউএস)'র উদ্যোগে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো উবাইদুর রহমান সাহেল।
প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো শাহীন আলম,জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজিব পাল, দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানজির ফয়সাল,সহসভাপতি মিরাজুল ইসলাম মিরাজ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,মোজাম্মেল শিশির, আরিফুল ইসলাম মিলন, শেখ হাতেম।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সমন্বয়কারী সাইদুর রহমান। সমগ্র অনুষ্ঠান টি পরিচালনা করেন সংস্থাটির প্রজেক্ট অফিসার আরিফুর রহমান।