নাটোরে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত
মঙ্গলবার (৯ ডিসেম্বর)নাটোর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার নাটোরের উপপরিচালক মোহাম্মদ আবুল হায়াত এর সভাপতিত্বে এটি অনুষ্ঠিত হয়
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন, এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কর্মকর্তা, জেলা পুলিশ প্রতিনিধি,জেলা যুব উন্নয়ন কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তা, জেলা আনসার কর্মকর্তা সহ অন্যান্যরা
সভায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় অংশীজনদের সাথে এ সভায় গ্রাম আদালত বিষয়ে করণীয় নির্দেশনা বিষয়ে আলোচনা করা হয়
এছাড়াও সভায় গ্রাম আদালত আইন ২০০৬ (২০২৪ সংশোধিত)বিধিমালা ২০১৬ আইন বাস্তবায়ন করার মাধ্যমে পল্লী এলাকায় প্রান্তিক জনগোষ্ঠীর দেওয়ানি ও ফৌজদারি মামলার মাধ্যমে পল্লী এলাকার জনসাধারণ স্বল্প ব্যয় ন্যায় বিচার প্রাপ্তি সহ নানান সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেন বক্তারা