
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৬ থেকে ১১ ডিসেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভ অনুষ্ঠিত হয়েছে।(৪ ডিসেম্বর) বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টার সময় " পরিকল্পিত পরিবার" নিরাপদ মাতৃত্বের অধিকার " এই স্লোগানকে সামনে রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ( অঃদঃ)ডাঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) কে এইচ তাসফিকুর রহমান এসময় তিনি বলেন পরিবার পরিকল্পনা আমাদের দেশে বর্তমান সমাজ ব্যবস্থায় খুবই গুরুত্বপূর্ণ। বাল্যবিবাহ না হয় সেদিকে আমাদের সকলের নজর বাড়াতে হবে। আমরা যারা সেচতন মানুষ পরিবার পরিকল্পনা বিষয়ে সতর্ক থাকব তেমনি পাড়া প্রতিবেশিসহ সকলকে এ বিষয়ে সচেতন করব।এই বিষয়ে সংশ্লিষ্ট যাঁরা সরকারি কর্মচারী আছি তারা নিজেদেরকে সরকারি কর্মচারী না ভেবে জনগণের কর্মচারী হিসাবে নিজেদের জনকল্যাণমুখী হয়ে কাজ করতে হবে কারণ জনগণের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয়। পরিবার পরিকল্পনা বিষয়ে জনগণের জন্য সরকারের যে পদক্ষেপ ও সুযোগ সুবিধা আছে সেগুলো প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মোহাঃ মশিউর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তোফাজ্জেল হক, এমটি (ইপিআই) ফারুক আহমেদসহ উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মচারী কর্মকর্তাবৃন্দ।
৬ থেকে ১১ ই ডিসেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহে উপলক্ষে ৭ দিন ব্যাপী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মাধ্যমে গর্ভবতী মায়েদের নিয়ে সবাবেশ ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প, জন্মবিরতিকরণ দীর্ঘ পদ্ধতি ইমপ্লান্ট প্রয়োগ, খোলা, ফলোআপ,বাল্য বিবাহের কুফল সম্পর্কে আলোচনা, পরিবার পরিকল্পনা সেবা সংক্রান্ত আলোচনা, দীর্ঘ মেয়াদি পদ্ধতি আইইউডি ক্যাম্প,কিশোর কিশোরীদের নিয়ে স্বাস্থ্য শিক্ষা পরিচর্যা সমাবেশ, খাদ্য ও পুষ্টি, বয়ঃসন্ধিকালীন পরিবর্তন ও বিভিন্ন ধরণের পুষ্টিকর খাবার নিয়ে বিদ্যালয় স্বাস্থ্য শিক্ষা কর্মসূচি, স্থায়ী পদ্ধতি বন্ধ্যাকরণ ক্যাম্প করে সেবা প্রদান করা হবে।