
বিএনপির কেন্দ্রীয় বিএনপি'র অন্যতম সদস্য, সাবেক সাংসদ অধ্যাপক আলহাজ্ব শহীদুল ইসলাম ব্যাংককে সু-চিকিৎসা শেষে সুস্থ হয়ে নিজ এলাকায় প্রত্যাবর্তন করায় ভেড়ামারা পৌর বিএনপি'র উদ্যোগে আজ মঙ্গলবার বিকেলে শহরের গোডাউন মোড়ে এক শুকরানা দোয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ৩১ দফা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপি'র সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু দাউদের সভাপতিত্বে অনুষ্ঠানে অধ্যাপক শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক ও ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম, ভেড়ামারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জানবার হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিএনপির নেতৃবৃন্দ সহ এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শান্ত হোসেন /আমাদের চুয়াডাঙ্গা