
সুজন মাহমুদ :
চুয়াডাঙ্গা জেলাবাসীকে মাদকমুক্ত সমাজ উপহার দেওয়ার লক্ষ্যে ও যুব সমাজকে মাদকের ভয়াবহ থাবা হতে ফিরিয়ে আনতে চুয়াডাঙ্গায় সদ্য যোগদানকৃত পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ্ আল-মামুন এঁর দিক নির্দেশনায় প্রতিনিয়ত চুয়াডাঙ্গা জেলার প্রতিটি থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ জনাব এ এইচ এম লুৎফুল কবীর এর নেতৃত্বে দর্শনা থানার এসআই(নিঃ) রাম প্রসাদ সরকার, এএসআই (নিঃ) মোঃ বশির আহমেদ, এএসআই(নিঃ) মোঃ মামুনুর রহমান সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন ছয়ঘরিয়া মাঠপাড়া গ্রামস্থ জনৈক মোঃ টুটোন মন্ডল, পিতা-মৃত শমসের আলী এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে অদ্য ১৯.০৩.২০২৩ খ্রিঃ সময় ০৪:১০ ঘটিকার সময় নিষিদ্ধ ১১০ বোতল ফেন্সিডিল সহ ধৃত আসামী ১। মোঃ আকতারুল মন্ডল (৩৫), পিতা-মৃত শমসের আলী, মাতা-মোছাঃ আশুরা খাতুন, সাং-ছয়ঘরিয়া (মাঠপাড়া), থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গার হেফাজত থেকে উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামী এবং পলাতক আসামিদের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।