
মেহেরপুর জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে গরুর অবাধ বিচরণ অব্যাহত থাকায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এসব গরু যত্রতত্র ভাবে মেহেরপুর শহরের প্রবেশমূখ কলেজ সড়ক, বড় বাজার, হোটেল বাজার, স্টেডিয়াম সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবাধে চলাচলে একদিকে যেমন যানবাহন চলাচলে বাঁধার সম্মুখীন হচ্ছে, অপরদিকে সড়কে মলত্যাগ করে হচ্ছে নোংরা পরিবেশ।
শনিবার দুপুরের দিকে সরেজমিনে মেহেরপুর শহরে ঘুরে দেখা মেলে বেশ কয়েকটি গরু পাকা সড়কে শুয়ে বিশ্রাম নিচ্ছে। কোন কোন গরু আবার সড়কের পাশে শুয়ে রয়েছে। গরুগুলো পাকা সড়কে শুয়ে থাকার কারণে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারি কর্মকর্তা জানান, এসব গরু দীর্ঘদিন ধরে এ শহরে চরে বেড়াই। অধিকাংশ সময় সরকারি প্রতিষ্ঠান চত্বরে ঢুকে সেবাগ্রহীতাদের মধ্যে ভীতি সৃষ্টি করে থাকে। তাছাড়া প্রতিষ্ঠান চত্বরে মলত্যাগ করে দূষিত করে পরিবেশ। বেশ কয়েকবার বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেও কোন সুরাহা হয়নি।
আরেকজন কর্মকর্তা জানান, বিগত সরকারের আমল থেকেই এসব গরু শহরের গুরুত্বপূর্ণ সড়কে এলোমেলোভাবে চরে বেড়াই। সড়কে অবাধ চলাচলে দু'একটি দুর্ঘটনাও সংঘটিত হয়েছে কিন্তু পরিবর্তন হয়নি কোন কিছুর। রাত-দিন ২৪ ঘন্টা অবাধে চলাচল করছে এসব গরু। যেখানে সেখানে মলত্যাগ করে সড়কের সৌন্দর্য নষ্ট করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, এসব গরু সড়কে অবাধে চলাচলের কারণে দুর্ঘটনা সংঘটিত হয়ে যানবাহনের চালকই নয় গরু আহত হলেও টনক নড়েনি কারো। এসব গরু কিছুটা শহরের সৌন্দর্য বৃদ্ধি করলেও দূর্ঘটনা এড়াতে, সড়ক ও শহর পরিচ্ছন্ন রাখতে গরুগুলো খোয়াড়ে কিংবা দূরে রাখার পরামর্শ তিনার। যদিও বিষয়টি নিয়ে কর্তৃপক্ষকে কয়েকবার অবহিত করে কেন লাভ হয়নি বলে তিনি জানান।
এমন অসংখ্য মোটরসাইকেল আরোহী ও রিক্সা চালক জানান, এসব গরুর কারণে সড়কে চলাচলে বিঘ্ন ঘটে থাকে। তাছাড়া রয়েছে দুর্ঘটনার ঝুঁকি। সুতরাং সড়ক দুর্ঘটনা এড়াতে এসব গরু খোয়াড়ে রাখার জন্য আহ্বান তিনাদের। দ্রুত সময়ে সড়ক থেকে এসব গরু অপসারণ করে খোয়াড়ে রাখার ব্যবস্থা হবে পৌর কর্তৃপক্ষের কাছে এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের।