প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৩, ২০২৬, ১০:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০২৪, ৮:১৭ পি.এম
আত্রাইয়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আত্রাই(নওগাঁ)প্রতিনিধিঃ-নওগাঁর আত্রাইয়ে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা অডিটরিয়াম হলরুমে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাযহারুল ইসলামের সভাপতিত্বে সহকারী শিক্ষা অফিসার মোঃ তারিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এবং বক্তব্য রাখেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সিনথিয়া হোসেন।
এছাড়াও বক্তব্য রাখেন পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খবিরুল ইসলাম,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আবু আনাছ ,সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পবিত্র কুমার,মোঃ তোফায়েল আহমেদ, হারুনার রশিদ,উপজেলা ছাত্র সমন্বয়ক মোঃ ফজলে রাব্বি প্রমুখ।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © দৈনিক আমাদের চুয়াডাঙ্গা.কম