
মামুনার রশীদ সুমন
কোটচাঁদপুর উপজেলা প্রতিনিধি:ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার মৎস্য হ্যাঁচারি'র অতিথি ভবন সংলগ্নে ৩০শে অক্টোবর (বুধবার) বেলা তিনটার সময় ৪নং বলুহর ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মিসভা ও প্রিতীভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সাবেক সভাপতি ৪নং বলুহর ইউনিয়নের সভাপতি মোঃ আতিয়ার রহমান এর সভাপতিত্বে, ৪নং বলুহর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি মোঃ ফারুক হোসেন (পিয়াস) এর পরিচালনায়,ও কামাল হোসেনে'র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা ভাইস চেয়ারম্যান মোঃ আবু বক্কর বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন খোকন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সাবেক কোটচাঁদপুর উপজেলা, সভাপতি ৪নং বলুহর ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান, এ্যালাঙ্গী ইউনিয়নের বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ একরাম হোসেন, ৪নং বলুহর ইউনিয়নের বিএনপির ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুস সামাদ বিশ্বাস, যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, আবু তালেব শেখ রিপন, পৌর যুবদলের সদস্য সচিব সেলিম রেজা মধু, আরো উপস্থিত ছিলেন ৪নং বলুহর ইউনিয়ন সকল ওয়ার্ডের বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, দলের মধ্যে বিভাজন গ্রুপিংসহ সকল প্রকার ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে দলকে একত্রিত করে যে কোন পরিস্থিতিতে দলকে ঐক্যবদ্ধ রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হবে। এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটচাঁদপুরের প্রতিনিধি হৃদয় আহসান, ফায়েজ অনিক, দেলোয়ার হোসেন দিলু, সাইফুল ইসলাম শিলু, আল শাহরিয়ার ওভিক, আব্দুল্লাহ আল মাসুদ প্রত্যয়, আবির হোসেন প্রমুখ।