
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
বাংলাদেশের গণমানুষের পরিচিত মুখ, তারুণ্য নির্ভর রাজনৈতিক ব্যাক্তিত্ব, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুর'র রাজনৈতিক সংগঠন গণঅধিকার পরিষদ'র ভেড়ামারা উপজেলা শাখার আয়োজনে সংগঠনটির ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ শনিবার বেলা ১২ ঘটিকার সময় স্হানীয় বাসষ্ট্যান্ডে এক আলোচনা সভা ও প্রতিষ্ঠা বার্ষিকীর কেকে কর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।ভেড়ামারা উপজেলা গন অধিকার পরিষদের সদস্য সচিব দিদারুল হক মুন্নার সভাপতিত্বে প্রধান অতিথী উপস্হিত ছিলেন কুষ্টিয়া জেলা গন অধিকার পরিষদের সদস্য সচিব খালেকুজ্জামান, বিশেষ অতিথী হিসবে উপস্হিত ছিলেন জেলা কমিটির যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম আপন সহ ভেড়ামারা উপজেলা ইউনিটের বিভিন্ন নেতৃবৃন্দ।গন অধিকার পরিষদের অঙ্গীকার রুখবো মোরা অনাচার স্লোগানকে সামনে রেখে আলোচনা সভায় বক্তারা একটি স্বচ্ছ, সুন্দর, আলোকিত,উদ্ভাসিত,বিকশিত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে একযোগে কাজ করার ব্যাপারে উদাত্ত আহবান জানান।