
চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত নেহালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে (০৬ জুলাই) শনিবার সন্ধ্যায় চেয়ারম্যান প্রার্থী সাইফুল আজম মিন্টু ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে গণসংযোগ করেছেন।
গণসংযোগকালে তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, দীর্ঘ দিন ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হয়নি। আপনাদের এ ভোট অধিকার ফিরিয়ে আনতে আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি। তারি ফলশ্রুতিতে ভোটের প্রক্রিয়া শুরু হয়েছে। সময় এসেছে আইনের মারপ্যাচে ভোট বন্ধ করে রাখাদের বিরুদ্ধে জবাব দেবার। আমার বিশ্বাস আপনারা তার জবাব দিবেন। এসময় তরুণ চেয়ারম্যান প্রার্থীকে কাছে পেয়ে ভোটাররা আবেগআপ্লুত হয়ে পড়েন।
গণসংযোগকালে চেয়ারম্যান প্রার্থী মিন্টুর সাথে ছিলেন, শিক্ষক শফিকুল ইসলাম, ফরজ আলী, রবিউল ইসলাম মালিথা, ফুটুক মালিথা, জুয়েল মোল্লা, মাবুদ আলী, ইজাল, মিনার হোসেন, মিন্টু মিয়া, আজিজুল , ফজো, তরিকুল ইসলাম, আলমগীর হোসেন, রহিম মিয়া, কলম, অপৃব, আশরাফুল, আরিফ, শাহিন, মস্তান, নয়ন, প্রশান্ত, প্রদিপ, লাল মিয়া সিহাব মোল্লা, ইমরান, তানজিদ , নিশান, বুলদান, আকাশ, সাব্বির, আদম, টোকন মোল্লা, আব্দুল আওয়াল, শাহিন, আনারুল, রাশেদুল ইসলাম, পিনা, আবুবক্করসহ শতাধিক নেতাকর্মী।