
মেহেরপুরের গাংনী পৌরসভার ১নং ওয়ার্ড বাঁশবাড়ীয়া গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শাহিন আলম (৩৪) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। (০৬ জুলাই) শনিবার বিকেলের দিকে বাঁশবাড়ীয়া বাজারপাড়াতে নিজস্ব বাসভবনে এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহত শাহিন বাজার পাড়ার রেজাউল হকের ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, শাহিন গোসলের সময় বিদ্যুৎ চালিত মটর থেকে পানির জন্য মটরের সুইচ অন করতেই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর ভাবে আহত হয়। এসময় প্রতিবেশীরা তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘােষণা করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা.আতিকুজ্জামান জানান, হাসপাতালে আসার পূর্বেই শাহিনের মৃত্যু হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।