
চুয়াডাঙ্গায় দু’দিনব্যাপী লোকজ ও সাংস্কৃতিক উৎসবের সমাপনি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা ও জেলা শিল্পকলা একাডেমীর সহযোগীতায় এ অনুষ্ঠানের আয়োজন করে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। (২৬ জুন) বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে উৎসবের লোকজ সঙ্গীত ও নৃত্য প্রতিযোগীতার বিজয়দের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। অনুষ্ঠানের শুরুতে লোকজ গানের পরিবেশন। এরপর শুরু হয় পুরস্কার বিতরণ।
অনুষ্ঠানে গত ২৫ জুন চুয়াডাঙ্গা লোকজ ও সাংস্কৃতিক উৎসব উপলক্ষে লোকজ সঙ্গীত ও নৃত্য প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। দুই ক্যাটগরিতে প্রতিযোগীতার পুরস্কার তুলে দেয়া হয়। লোকসঙ্গীতে ক বিভাগে ১ম স্থান অধিকার করে চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী সোম্যদ্বীপ কুন্ডু দেব, ২য় স্থান চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী আবতাহী বিনতে রহমান ও ৩য় স্থান ঝিনুক বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী মুর্শিদা বিনতে সাইফ, খ বিভাগে লোকসঙ্গীতে ১ম স্থান অধিকার করে চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী সাদাত শাহারিয়ার অর্পণ, ২য় স্থান চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তাসনিয়া আজাদ বর্ণ ও ৩য় স্থান চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী মাইশা জাহান সাবা। গ বিভাগে ১ম স্থান অধিকার করে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী তাসনিম তাবাসসুম ছোঁয়া, ২য় স্থান ছাদেমান নেছা মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী লামিয়া খাতুন ও ৩য় স্থান চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী এস.এ সাদিক বিন রহমান।
অপরদিকে, লোকজ নৃত্য প্রতিযোগীতায় ক বিভাগে ১ম স্থান অধিকার করে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী আবতাহি বিনতে রহমান, ২য় স্থান চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী মোছাঃ দিয়া ও ৩য় স্থান প্রদীপন মাধ্যমিক বিদ্যাপীঠের কেজি টু শ্রেণির শিক্ষার্থী ম্যাহেক আগারওয়ালা। খ বিভাগে ১ম স্থান অধিকার করে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী জ্যোতি পোদ্দার, ২য় স্থান ছাদেমান নেছা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী আফরোজ দিয়া রোজা ও ৩য় স্থান চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী নিলীমা তাবাছুম। গ বিভাগে ১ম স্থান অধিকার করে জীবননগর থানা মডেল পাইলট বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী রাশেদুল ইসলাম রাসেল, চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণির শিক্ষার্থী জয়ন্তী রাণী ও ৩য় স্থান চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণির শিক্ষার্থী রিয়াজুল ইসলাম পিয়াস। এই লোকজ সঙ্গীত ও নৃত্য প্রতিযোগী বিজয়দের হাতে সদন ও বিভিন্ন রকমের পুরস্কার তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট্র কবির হোসেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুন্সি আবু সাইফ, চুয়াডাঙ্গা জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ, চুয়াডাঙ্গা জেলা মার্কেটিং অফিসার সহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলার সকল শিশু শিল্পীর অভিভাবকবৃন্দ ও অন্যান্য সকল অতিথিবৃন্দরা।