
ভেড়ামারায় আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাটিনাম জুবিলি) উপলক্ষে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল সাতটায় উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপজেলা আওয়ামীলীগ অফিসের সামনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন।
এ সময় ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চু্নু, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক রাজা, কোষাধ্যক্ষ প্রকৌশলী হাজী মোঃ জাকির হোসেন বুলবুল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম নজু, ধরমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক, সাধারণ সম্পাদক ও উক্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাহাবুল আলম লালু, চাঁদগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ জোয়ারদার, জুনিয়রদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ শওকত, ভেড়ামারা উপজেলা যুবলীগের সহ-সভাপতি আহাদুজ্জামান রানা, ভেড়ামারা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার অ্যাডভোকেট আলম জাকারিয়া টিপু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল আলম প্রাইম, পৌর ছাত্রলীগের সভাপতি রায়হান আহমেদ রকি প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে জাতীয় দলীয় পতাকা উত্তোলন করেন নেতৃবৃন্দ। এ সময় দলীয় কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ছিল।