
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে খাদিজা খাতুন (৬) নামের এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। শনিবার (২২ জুন) বিকেলে উপজেলার আসাননগর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু আসাননগর গ্রামের লিটন শেখের কন্যা। শিশুটি প্রতিবন্ধী ছিল। সে কথা বলতে পারতো না।
স্থানীয় সুত্রে জানা গেছে, শনিবার দুপুরে বৃষ্টির পর আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের আসাননগর গ্রামের বিভিন্ন ডোবা গর্ত পানি জমে যায় যায়। বৃষ্টির পর শিশু কন্যা খাদিজা খাতুন বাড়ির পাশে খেলা করছিল।
এদিকে তার স্বজনরা অনেক সময় ধরে খাদিজাকে না দেখতে পেয়ে খোঁজাখুজি করতে থাকেন। পরে গর্তের পানিতে শিশুটির স্যান্ডেল ভাসতে দেখে পানিতে নেমে খাদিজার লাশ উদ্ধার করে। সবার অজান্তে খাদিজা পানিতে পড়ে মৃত্যু বরণ করে। তার মৃত্যুতে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।