
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয় মনোগ্রাম প্রনেতা বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ভাষা সৈনিক স্বর্গীয় এন এন সাহার স্ত্রী বিমলা বালা সাহার ১৫তম মৃত্যু বার্ষিকী গতকাল ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে পালিত হয়েছে। ২০০৯ সালের ২১ জুন এই দিনে বিমলা বালা সাহা সদর হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় পরলোক গমন করেন।
এ উপলক্ষ্যে স্বর্গীয়ার দুই পুত্র চিত্তরঞ্জন সাহা চিতু ও রতন লাল সাহার স্ব স্ব বাড়িতে মন্দিরে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্যে ছিলো পুজা, প্রার্থনা ও প্রসাদ বিতরণ। চুয়াডাঙ্গা বড় বাজার দূর্গা মন্দিরে পরলোক মায়ের আত্মার শান্তির জন্য প্রার্থনা ও প্রসাদের আয়োজনও করা হয়। প্রার্থনা পরিচালনা করেন বাবু প্রলাদ চক্রবর্তী।