
কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি কলেজ মাঠে আজ বৃহস্পতিবার বাদ আছর অনুষ্ঠিত ভেড়ামারার বর্ষিয়ান সাংবাদিক রফিকুল ইসলাম দিপু খানের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। ভেড়ামারার বরেণ্য ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি শিক্ষক, সাংবাদিক সহ সর্বস্তরের মানুষ তার জানাজায় উপস্থিত হন।
দিপু খান ভেড়ামড়ার একজন জনপ্রিয় সাংবাদিক ছিলেন। দীর্ঘদিন যাবৎ তিনি নিষ্ঠার সাথে সাংবাদিকতার দায়িত্ব পালন করেছেন।
আজ দুপুর ১২.৩০ মিনিটের সময় অসুস্থতা জনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। ভেড়ামারার পরিচিত মুখ দিপু খানের মৃত্যুর সংবাদ শহরের ছড়িয়ে পড়লে এলাকার শোকের ছায়া নেমে আসে। দিপু খানের বিয়োগ বেদনায় সহকর্মী সহযোদ্ধা সাংবাদিকগণ বিমর্ষ হয়ে পড়েন।
বিগত তিন -চার মাস যাবৎ তিনি জটিল রোগে আক্রান্ত ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি চিকিৎসা নিচ্ছিলেন তিনি।
এমতাবস্থায় তার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে।
ভেড়ামারা সরকারি কলেজ মাঠে নামাজে জানাজা শেষে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী সাংবাদিক দিপু খানকে স্থানীয় ফারাকপুর গোরস্থানে দাফন করা হয়।
ভেড়ামারা প্রেসক্লাবের পক্ষে গভীর শোক প্রকাশ, মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে ও মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দেয়া হয়।