প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৬, ১০:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৩, ২০২৩, ১:৫৮ এ.এম
স্মার্ট চুয়াডাঙ্গা গড়তে নারীদের অংশগ্রহণ জরুরি

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা'র উন্নয়ন শীর্ষক আলোচনা, লিফলেট বিতরণ ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিতে চুয়াডাঙ্গা পৌর আওয়ামী মহিলা লীগের আয়োজনে পান্না সিনেমা হল চত্বরে ২২ অক্টোবর রবিবার দুপুরে মহিলাকর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য ও চুয়াডাঙ্গা-১ আসনে মনোনয়ন প্রত্যাশী দিলীপ কুমার আগরওয়ালা।
পৌর আওয়ামী মহিলা লীগের সহ-সভাপতি মাসুমা আক্তারের সভাপতিত্বে এ সভায় জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়ায়েচ কুরুনি টিটুসহ মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেত্রীরা উপস্থিত ছিলেন। পরে, কর্মী সভা শেষে শত শত মহিলা নেত্রী ও কর্মীদের নিয়ে শহরের নান্টুরাজ সিনেমা হলে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বহুল কাক্সিক্ষত বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি দেখতে পাঠান। এর একটি নারীদের নিয়ে শহরে সিনেমা হল রোডে র্যালি করেন দিলীপ কুমার আগরওয়ালা।
এর আগে কর্মী সভায় দিলীপ কুমার আগরওয়ালা প্রধান অতিথির বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত পনেরো বছরের উন্নয়নের চিত্র তুলে ধরতে এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে আজ এই মহিলা কর্মী সভা। কারণ স্মার্ট চুয়াডাঙ্গা গড়তে নারীদের ভুমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানার জন্য "মুজিব: একটি জাতির রূপকার" আমাদের জন্য একটি দুর্দান্ত সম্পদ। আমি মনে করি এই সিনেমাটি সবার দেখা উচিৎ। আজকের কর্মী সভায় উপস্থিত মহিলা নেত্রীরা জাতির পিতার বায়োপিক দেখবেন। এই জন্য আপনাদের ধন্যবাদ। আমি সবাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী জানুক ও দেশের প্রকৃত ইতিহাস জানুক। সভায় শত শত নারী নেত্রী ও কর্মীরা অংশগ্রহণসহ আওয়ামী মহিলা লীগের বিভিন্ন পর্যায়ের নেত্রীরা উপস্থিত ছিলেন।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © দৈনিক আমাদের চুয়াডাঙ্গা.কম