
বাংলাদেশ স্কাউটস চুয়াডাঙ্গা জেলা রোভারের আয়োজনে রোভার স্কাউটস লিডার রিফ্রেশার্স কোর্স, সিনিয়র রোভার মেট ওয়ার্কশপ এবং জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে চুয়াডাঙ্গা সরকারি কলেজ রোভার স্কাউটস গ্রুপের (খ ইউনিট) সিনিয়র রোভার মেট সালমান ফার্সি এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজ গার্ল ইন রোভার স্কাউটস গ্রুপের সিনিয়র রোভার মেট জান্নাতুল মাওয়া জোয়ার্দ্দার জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি নির্বাচিত হয়েছেন।
গতকাল শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং জেলা রোভারের সহসভাপতি এ.বি.এম. খালিদ হোসেন সিদ্দিকী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন, জেলা রোভারের সম্পাদক মোছা. আব্দুর মুকিত জোয়ার্দ্দার, সাবেক সম্পাদক ও সহকারী কমিশনার জাহিদুল হাসান, কোষাধ্যক্ষ লিয়াকত আলী, রোভার স্কাউটস লিডার প্রতিনিধি উবাইদুল ইসলাম তুহিন এবং জেলা রোভারের যুগ্ম সম্পাদক শাফিউল ইসলাম।
এ ছাড়া জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত ইউনিট লিডার ও রোভার স্কাউটস লিডাররা অনুষ্ঠানে অংশ নেন। রিফ্রেশার্স কোর্স ও কর্মশালার পাশাপাশি জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি নির্বাচনের মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়।
Editor Information
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © দৈনিক আমাদের চুয়াডাঙ্গা.কম