কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও অপরাজনীতির প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদল।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরিফ উর জামান সিজারের নেতৃত্বে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ হাসান চত্বরে গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
প্রতিবাদ সমাবেশে চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরিফ উর জামান সিজার বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কোনো নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও অপরাজনীতি আর বরদাশত করা হবে না। এই গোষ্ঠী বারবার প্রমাণ করেছে তারা দেশের মানুষের শত্রু। যারা দেশের শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ অস্থিতিশীল করতে চায়, তাদের কঠোর হাতে দমন করতে হবে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির নেতা আক্তারুজ্জামান আক্তার, জেলা যুবদলের সহসভাপতি আবুল কালাম আজাদ ও আরিফুজ্জামান পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী রবিউল হক মল্লিক ও বকুল হোসেন, সহসাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজা, আচান শেখ ও সাইফুল ইসলাম সুমন, সহসাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান মুকুল ও দেলোয়ার জাহান ঝন্টু, প্রচার সম্পাদক ইমরান হোসেন উজ্জ্বল, সহকোষাধ্যক্ষ অনিত হাসান মালিক, মৎস্য ও পশুপালনবিষয়ক সম্পাদক সোহেল রানা টুটুল, পল্লি উন্নয়ন, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মিজানুর রহমান রানা, সহসমাজকল্যাণবিষয়ক সম্পাদক রূপম আজাদ টারজান, সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক আহসান হাবিব সুইট এবং ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক মেহেদী হাসান খান।
এ ছাড়া জেলা যুবদলের সদস্য বাদশা কাঁঠাল, ইমদাদুল হক ইমদাদ মেম্বার, আব্দুল হামিদ রিপন, বশির আহমেদ শিবলু, মিজান, নজরুল ইসলাম, আকুল এবং সদর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও জেলা যুবদলের সদস্য মালিক রাহাত হাসান রাজীবসহ জেলা, সদর উপজেলা, পৌরসভা ও আলমডাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পাশাপাশি চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আল-আমিন, শহীদ জিয়া স্মৃতি সংসদ চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্য সচিব জানমো. জীবন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান সুজন, যুগ্ম আহ্বায়ক শাফায়েত উল্লাহ উজ্জ্বল, খন্দকার হারুনুর রশিদ সুমন ও মো. বিপ্লব হোসেনসহ যুবদল ও ছাত্রদলের অন্যান্য ইউনিটের নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশ নেন।
Editor Information
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © দৈনিক আমাদের চুয়াডাঙ্গা.কম