লালমনিরহাটে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগ এর ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টায় লালমনিরহাট রেলওয়ে এম টি হোসেন ইনস্টিটিউটে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগ (বিআরইএল) বি-১৭০৩ লালমনিরহাট অঞ্চলের আয়োজনে এ বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগ লালমনিরহাট অঞ্চলের সভাপতি রেনায়েল আলম-এঁর সভাপতিত্বে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগ লালমনিরহাট শাখার সেক্রেটারি মাইদুল ইসলাম-এঁর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলার প্রধান উপদেষ্টা অ্যাড. আবু তাহের।

প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক ড. জিয়াউল হক। এতে বিশেষ অতিথিবৃন্দ ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর-দিনাজপুর অঞ্চলের উপদেষ্টা অ্যাড. আব্দুল বাতেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলার উপদেষ্টা মাওঃ হাবিবুর রহমান, অ্যাড. ফিরোজ হায়দার লাভলু, হাফেজ শাহ আলম, সেক্রেটারি অধ্যাপক লুৎফর রহমান, উপদেষ্টা মাওঃ জয়নাল আবেদীন, শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট শহর শাখার উপদেষ্টা নিয়াজ আহমেদ রেজা। এ সময় শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকীর একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্লাটফর্ম ও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালমনিরহাট রেলওয়ে এম টি হোসেন ইনস্টিটিউটে এসে শেষ হয়।