
গ্রুপ পর্বে টানা দ্বিতীয় জয়ে প্রথম দল হিসেবে ‘কে’ গ্রুপ থেকে নকআউট পর্ব নিশ্চিত করল লাতিন আমেরিকার দল কলম্বিয়া। মেক্সিকোর গুয়াদালাহারা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোকে (ডিআর কঙ্গো) ১-০ ব্যবধানে হারিয়েছে তারা।৭৬তম মিনিটে গোলটি করেন দানিয়েল মুনিওজ।
তবে ডিআর কঙ্গো গোলকিপার লিওনেল এমপাসির দৃঢ়তায় গোল পাওয়া হচ্ছি না। এমপাসি শুধু প্রথমার্ধেই ৬টি সেভ করেছেন। দ্বিতীয়ার্ধে করেছেন আরও দুটি। তবে ৭৬তম মিনিটে মুনিওজ নিচু শটে কাছের পোস্ট দিয়ে বল পাঠানোর সময় নড়তেই পারেননি তিনি।
আগের ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে ৩–১ জয়েও একটি গোল করেছিলেন মুনিওজ। দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত করেছে তারা। পর্তুগাল ২ ম্যাচে চার পয়েন্ট নিয়ে এখন দ্বিতীয় স্থানে আছে।