০৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটের কৃষকেরা পুঁইশাক চাষ করে লাভের মুখ দেখছেন

‎লালমনিরহাটে পুঁইশাক চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষকেরা। খরচের তুলনায় লাভ বেশি হওয়ায় পুঁইশাক চাষে কৃষকদের আগ্রহ দিন পর দিন বাড়ছে।

‎সরেজমিন ঘুরে দেখা গেছে, লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার ৪৫টি ইউনিয়ন ও ২টি (লালমনিরহাট, পাটগ্রাম) পৌরসভার কৃষকেরা পুঁইশাক চাষে বেশি ব্যস্ত।

‎লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামের কৃষক মোঃ আঞ্জু (৪৫) ১হাজার টাকা খরচ করে ৫হাজার টাকার পুঁইশাক বিক্রি করেছেন।

‎ফুলগাছ গ্রামে সরজমিনে ঘুরে দেখা যায়, পুইশাক চাষি মোঃ আঞ্জু ক্ষেত থেকে পুইশাক কাটছেন বাজারে বিক্রির জন্য।

‎মোঃ আঞ্জু বলেন, আমি পুইশাক চাষ করেছি। ফলন বেশ ভালো হয়েছে। ৫হাজার টাকার পুইশাক বিক্রি করেছি।

‎আঞ্জু জানান, পুইশাকের পাশাপাশি কলমিশাক, ধোন্দল চাষ করা হয়েছে।

‎উপ-সহকারী কৃষি কর্মকর্তা অপূর্ব বলেন, পুঁইশাক আমাদের দেশের জনপ্রিয় এবং বেশ সুস্বাদু ও পুষ্টিকর একটি শাক। পুঁইশাক অধিক লাভজনক চাষ। পুঁইশাক সাধারণত দেড় থেকে দুই মাসের ফসল, তাই একই জমিতে বছরে ৬ থেকে ৮ বার চাষ করা যায়।

Tag :
এখন আলোচনায়

নির্বাচনে হেরেও যেভাবে ‘অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী’ হতে পারেন মমতা

লালমনিরহাটের কৃষকেরা পুঁইশাক চাষ করে লাভের মুখ দেখছেন

আপডেট সময় : ০৮:৪৯:৪০ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬