০৭:২২ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরে শিশুধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

মেহেরপুরে শিশুধর্ষণ মামলায় দাউদ আলী নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রবিবার (০৩ মে) দুপুরের দিকে মেহেরপুর শিশু সহিংসতা দমন ট্রাইবুনাল আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত দাউদ আলী মেহেরপুর শহরের তাঁতিপাড়ার কাসেদ আলীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৯ জুন মেহেরপুর শহরের তাঁতীপাড়ায় ১১ বছরের শিশু রাতে খাওয়া-দাওয়া শেষে বাসার বাইরের রাস্তা দিয়ে হাঁটছিল। এ সময় প্রতিবেশী অভিযুক্ত দাউদ আলি তাকে বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে তার বাসায় নিয়ে যান এবং একটি কক্ষে ঢুকিয়ে জোরপূর্বক শিশুকে ধর্ষণ করেন। পরেরদিন সকালে অভিযুক্তের বাড়ি থেকে অসুস্থ শিশুকে উদ্ধার করেন স্থানীয়রা।

এ ঘটনায় তার বাবা বাদী হয়ে মেহেরপুর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেন। শিশু ধর্ষণের ঘটনায় শিশু সহিংসতা দমন আদালতে মামলা হলে আদালত ১১ জন সাক্ষীর সাক্ষী জেরা গ্রহণ করেন। ভিকটিম শিশু ম্যাজিস্ট্রেটের কাছে ২২ ধারা জবানবন্দিতে স্বীকারোক্তিতে তাকে জোরপূর্বক ধর্ষনের বিবরণ দেয়। আদালত সাক্ষীদের সাক্ষ্য জবানবন্দী, ও ১৬৪ এবং শিশুর ২২ ধারা জবানবন্দি পর্যালোচনা করে দাউদ আলীর বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

মেহেরপুর নারী ও শিশু ট্রাইব্যুনাল আদালতের পিপি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(১) ধারায় এ রায় দেন।

এ সময় আসামিপক্ষের আইনজীবী হিসেবে অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য, অ্যাডভোকেট কামরুল হাসান, অ্যাডভোকেট গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।

Tag :
এখন আলোচনায়

মেহেরপুরে শিশুধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

মেহেরপুরে শিশুধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

আপডেট সময় : ০৪:৩৬:৫২ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬