০৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনা প্রেসক্লাবে হামলার প্রতিবাদে দামুড়হুদা প্রেসক্লাবে প্রতিবাদ সভা

সাংবাদিকের ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় ক্ষোভ; দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা প্রেসক্লাবে কর্মরত এক সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে জরুরি সভা করেছে দামুড়হুদা প্রেসক্লাব। বুধবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভা থেকে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, চিহ্নিত মাদক কারবারিরা পরিকল্পিতভাবে প্রেসক্লাবে প্রবেশ করে সাংবাদিকের ওপর বর্বর হামলা চালিয়েছে, যা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

সভায় দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ বলেন, “সত্য প্রকাশের কারণে সাংবাদিকদের ওপর হামলা অত্যন্ত উদ্বেগজনক। এটি শুধু একজন সাংবাদিকের ওপর আঘাত নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতা ও জনগণের জানার অধিকার হরণের শামিল। দ্রুত জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।”

সাধারণ সম্পাদক মো. মুরশেদ বীন ফয়সাল তানজীর বলেন, “সাংবাদিকের ওপর হামলা মানে সত্য ও ন্যায়ের ওপর আঘাত। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সাংবাদিকদের ভয় দেখিয়ে কলম থামিয়ে দেওয়ার চেষ্টা কখনো সফল হবে না।”

প্রসঙ্গত, গত ২৪ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে দর্শনা পৌর এলাকার আজিমপুর গ্রামের আতর আলীর ছেলে চঞ্চলসহ কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ী মদ্যপ অবস্থায় প্রেসক্লাবের আশপাশে অবস্থান নিয়ে সাংবাদিকদের উদ্দেশে অশালীন আচরণ করে। এ সময় প্রতিবাদ জানাতে গেলে দপ্তর সম্পাদক আব্দুল হান্নানের ওপর হামলা চালানো হয়।

পরে হামলাকারীরা দলবদ্ধভাবে প্রেসক্লাবে ঢুকে লাইট বন্ধ করে ভেতরে প্রবেশ করে সাংবাদিককে মারধর ও লাঞ্ছিত করে। প্রাণ বাঁচাতে তিনি প্রেসক্লাবের ভেতরে আশ্রয় নেন।

ঘটনার পরও এখনো পর্যন্ত জড়িত কাউকে গ্রেফতার করতে না পারায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকরা। দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে সভা থেকে।

Tag :
এখন আলোচনায়

চালকের বদলে স্টিয়ারিংয়ে হেল্পার, দামুড়হুদায় নিয়ন্ত্রণ হারিয়ে নিউ মডার্ন বাসের দুর্ঘটনা

দর্শনা প্রেসক্লাবে হামলার প্রতিবাদে দামুড়হুদা প্রেসক্লাবে প্রতিবাদ সভা

আপডেট সময় : ১০:০২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬