০৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় ১৫০ পিস টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির নগদ ১,৭৯০ টাকা জব্দ করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশের মাদক ও চোরাচালানবিরোধী জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। এরই ধারাবাহিকতায় সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৪টা ৪৫ মিনিটে আলমডাঙ্গা থানার মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নিঃ) মানিক কুমার শিকদারের নেতৃত্বে একটি টিম গড়চাপড়া এলাকায় অভিযান চালায়।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ওই এলাকায় মাদক কেনাবেচা চলছে। পরে অভিযান চালিয়ে গড়চাপড়া গ্রামের জনৈক আব্দুল মান্নানের মুদি দোকানের সামনে থেকে এক ব্যক্তিকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করেন।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আব্বাস শেখ (২৫), পিতা মোঃ সাজ্জাদ শেখ। তিনি আলমডাঙ্গা উপজেলার জেহালা (অঘরনাথপাড়া) গ্রামের বাসিন্দা।

তল্লাশিকালে তার কাছ থেকে ১৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১,৭৯০ টাকা উদ্ধার করা হয়।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

পুলিশ আরও জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য, জিরা, চিনি, প্যান্ট পিছ ও বিভিন্ন প্রসাধনী সামগ্রী জব্দ

আলমডাঙ্গায় ১৫০ পিস টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ০২:০২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬