
জেলা সদরের সরোজগঞ্জ বাজার ইসলামী ব্যাংক এজেন্ট শাখা থেকে একাউন্ট হ্যাক করা প্রতারকচক্র কর্তৃক এক লক্ষ টাকা উদ্ধার করে মালিকের নিকট হস্তান্তর করেছেন পুলিশ।গত পহেলা এপ্রিল এ একাউন্ট হ্যাকিং র ঘটনা ঘটেছিলো বলে পুলিশ জানান।
তথ্য বিবরণীতে জানা যায, ১ লা এপ্রিল কুতুবপুর ইউনিয়নের সাহাপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে জামাল উদ্দিনের সরোজগঞ্জ বাজার ইসলামী ব্যাংক এজেন্ট শাখা থেকে একাউন্ট হ্যাক করে প্রতারক চক্র ১ লক্ষ টাকা উত্তোলন করে। পরবর্তীতে জামাল উদ্দিন চুয়াডাঙ্গা সদর থানায় একটি জিডি করেন। চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার,মোহাম্মদ রুহুল কবীর খান ‘ র দিক নির্দেশনায় ও চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান র সার্বিক তত্ত্বাবধানে সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই শরিফুল ইসলাম তথ্য প্রযুক্তির মাধ্যমে হ্যাকার চাঁপাইনবাবগঞ্জ’র জেলা সদরের ৬ নং রশিয়া চার আনাতলী গ্রামের দুরুদ হুদার ছেলে কাউসার হুদা র নিকট থেকে ওই পুলিশের নিকট হইতে জামাল উদ্দিনের ব্যাংক অ্যাকাউন্ট হইতে হ্যাক করে নেয়া ১ লক্ষ টাকা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার করে মালিকের জিম্মায় প্রদান করেন।
সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের আইসি এসআই শরিফুল ইসলাম জানান, আসামী কাউসার হুদাকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে হ্যাকার বিভিন্ন লোকের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। জামাল উদ্দিন থানায় জিডি করার ৪৮ ঘণ্টার মধ্যে তার হ্যাক হওয়া ১ লক্ষ টাকা উদ্ধার করায় পুলিশের প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানিয়েছেন ।
স্টাফ রিপোর্টার 


















