০৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার ৩০তম জেলা প্রশাসক হিসেবে মিজ্ লুৎফুন নাহারের দায়িত্ব গ্রহণ

চুয়াডাঙ্গা জেলার ৩০তম জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মিজ্ লুৎফুন নাহার। তিনি বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের স্থলাভিষিক্ত হলেন।

আজ বিকেলে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ে পৌঁছালে নবনিযুক্ত জেলা প্রশাসককে উষ্ম অভ্যর্থনা জানানো হয়। কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা ও মালার মাধ্যমে বরণ করে নেন। এরপর বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

মিজ্ লুৎফুন নাহার বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৭তম ব্যাচের একজন অত্যন্ত দক্ষ ও চৌকস কর্মকর্তা। চুয়াডাঙ্গায় যোগদানের পূর্বে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

মাঠ প্রশাসনের বিভিন্ন স্তরে তার কাজ করার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে, যা চুয়াডাঙ্গার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

দীর্ঘ সফল কর্মকাল শেষে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনকে চুয়াডাঙ্গা থেকে অবমুক্ত করা হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। চুয়াডাঙ্গায় কর্মরত থাকাকালীন জনকল্যাণমূলক কাজে বিশেষ অবদান রাখায় কর্মকর্তা ও কর্মচারীরা তাকে আন্তরিক ধন্যবাদ জানান।

দায়িত্ব হস্তান্তর শেষে তাকে প্রথা অনুযায়ী সম্মানজনক বিদায় জানানো হয়। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, এবং বিভিন্ন পর্যায়ের পদস্থ কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণের পর এক সংক্ষিপ্ত পরিচিতি সভায় মিজ্ লুৎফুন নাহার উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন:
“চুয়াডাঙ্গা জেলাকে একটি স্মার্ট ও জনবান্ধব জেলায় রূপান্তর করতে আমি বদ্ধপরিকর। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বেগবান করতে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আমি সকলের সহযোগিতা কামনা করছি।”

চুয়াডাঙ্গার সাধারণ মানুষ ও সুশীল সমাজের প্রতিনিধিরা নতুন জেলা প্রশাসকের হাত ধরে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় থাকা এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলো সফলভাবে সম্পন্ন হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

Tag :
এখন আলোচনায়

চুয়াডাঙ্গায় আনসার ও ভিডিপির কার্যক্রম পরিদর্শন করলেন খুলনা রেঞ্জ কমান্ডার আব্দুস সামাদ

চুয়াডাঙ্গার ৩০তম জেলা প্রশাসক হিসেবে মিজ্ লুৎফুন নাহারের দায়িত্ব গ্রহণ

আপডেট সময় : ০৪:৫২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬