
সোনালী আঁশের সোনার দেশ-পাট পণ্যের বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ করা হয়।
উচ্চ ফলনশীল (উফশী) পাট ও পাট বীজ উৎপাদন এবং উন্নত পাট পচন প্রকল্প বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে পাট অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ২ এপ্রিল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ পাট অফিসে সামনে থেকে কৃষকদের এসব পাট বীজ বিতরণ হয়।
পলাশবাড়ী উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন
কর্মকর্তা খোকন সরেনের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার(ভূমি) আল ইয়াসা রহমান ।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা আতিকুর রহমান আতিক।
শেষে প্রকল্পের তালিকাভূক্ত ৩ হাজার পাট চাষীদের মাঝে বিনামূল্যে এসব পাট বীজ বিতরণ করা হয়।
মাসুদ রানা,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: 





















