১১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গা পুলিশের গোপন অভিযানে ৯ হাজার লিটার পেট্রোল- অকটেন জব্দ, আটক ৪

আলমডাঙ্গার পল্লীর মাঠের সড়কে মজুদ ও খালাসের সময় প্রায় ৯ হাজার লিটার পেট্রোল ও অকটেন জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।

আজ সোমবার (৩০ মার্চ) ভোররাতে আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা-খাদিমপুর সড়কে অবৈধ জ্বালানি তেল মজুদচক্রের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এসময় একটি তেলবাহী ট্যাংকলরি থেকে ড্রামে তেল ভরার সময় ৮ ব্যারেল পেট্রোলসহ একটি ট্রাক্টরের ট্রলি জব্দ করা হয়। একই সঙ্গে ট্যাংক লরিটিও আটক করা হয়।

আলমডাঙ্গা থানার ওসি বাণী ইসরাইল জানান, জব্দ করা ট্যাংক লরি ও ব্যারেলগুলোতে প্রায় ৯ হাজার লিটার পেট্রোল-অকটেন রয়েছে। ঘটনাস্থল থেকেই এ চক্রের সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়েছে।

পুলিশ আরও জানায়, খোলা বাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে তেলগুলো বাইরের কোনো জেলা থেকে আনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Tag :
এখন আলোচনায়

চুয়াডাঙ্গায় আপ টু ড্রাই ক্লিনার্স এন্ড হোম সার্ভিস শোরুম উদ্বোধন

আলমডাঙ্গা পুলিশের গোপন অভিযানে ৯ হাজার লিটার পেট্রোল- অকটেন জব্দ, আটক ৪

আপডেট সময় : ০৪:৩০:৩২ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬