০৬:৩২ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে রক্ষায় এগিয়ে আসুন,  এমপি রুহুল আমিন

চুয়াডাঙ্গাকে মাদকমুক্ত করে একটি সুন্দর ও বাসযোগ্য জেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মো. রুহুল আমিন। যুবসমাজকে মাদকের মরণব্যাধি থেকে রক্ষা করতে তিনি দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বুধবার (২৫ মার্চ) রাত ৯টায় দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের সুবলপুর বাজারে আয়োজিত এক বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মো. রুহুল আমিন এমপি বলেন, “যুবসমাজ একটি দেশের প্রাণশক্তি। কিন্তু মাদকের নীল দংশন আমাদের এই সম্ভাবনাকে ধ্বংস করে দিচ্ছে। আমি শপথ নিয়েছি, চুয়াডাঙ্গা-২ আসনকে মাদকমুক্ত করব। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। তবে শুধু আইন দিয়ে নয়, আমাদের সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

তিনি আরও বলেন, “আমরা কে কোন দল করি, সেটি বড় কথা নয়। আমরা সবাই যেন শান্তিতে ও ভালো থাকতে পারি, সেই পরিবেশ তৈরি করাই আমার মূল লক্ষ্য। একটি সুন্দর সমাজ গঠনে আমি আপনাদের অভিভাবক হিসেবে নয়, একজন সেবক হিসেবে পাশে থাকতে চাই।”

উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনাদের সন্তানদের ভবিষ্যৎ রক্ষা করার দায়িত্ব আপনাদেরই নিতে হবে। মাদক যেখানেই দেখবেন, সেখানেই সামাজিক ঐক্য গড়ে তুলবেন। আমরা যদি সবাই অঙ্গীকার করি যে আমাদের এলাকা মাদক স্পর্শ করতে পারবে না, তবেই আমরা একটি সমৃদ্ধ চুয়াডাঙ্গা উপহার দিতে পারব।”

কার্পাসডাঙ্গা ইউনিয়ন ও আশপাশের এলাকার শত শত মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হওয়া এই পথসভায় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও নেতৃবৃন্দ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মো. আবু বকর সিদ্দিক, মো. সিরাজুল ইসলাম, মো. রফিকুল ইসলাম এবং
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত হয়ে এমপির এই মাদকবিরোধী উদ্যোগকে স্বাগত জানান এবং একাত্মতা ঘোষণা করেন।

পথসভা শেষে স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বাজারে উপস্থিত সাধারণ মানুষ জানান, মাদকের প্রাদুর্ভাব রুখতে সংসদ সদস্যের এই সরাসরি হস্তক্ষেপ ও প্রতিশ্রুতি তাদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।

Tag :
এখন আলোচনায়

তপুর জোড়া গোলে ইউরোপের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে রক্ষায় এগিয়ে আসুন,  এমপি রুহুল আমিন

আপডেট সময় : ০৭:২৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬