০৫:০৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
চুয়াডাঙ্গার হাসাদহ বাজারে বিএনপি-জামাতের সংঘর্ষে আহত

জীবননগরের সেই জামায়াতের  আমীর মফিজুরের মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ বাজারে (২৮ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭টার দিকে বিএনপির হামলায় বাঁকা ইউনিয়ন আমীরসহ ৪ জন গুরুতর আহত হয়। এদের মধ্যে জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের ওয়াহেদ মিয়ার ছেলে বাঁকা ইউনিয়ন জামায়াতের আমীর মফিজুর রহমান (৩২) ও তার ভাই হাফিজুর রহমানের (৪৬) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করা হয়। সেখান থেকে তাদের ঢাকা এভারকেয়ার অরোরা হাসপাতালে নেয়া হলে রবিবার (১ মার্চ) রাত ১টার দিকে সেখানে হাফিজুর রহমান মারা যান। ২৮ ফেব্রুয়ারি থেকে বাঁকা ইউনিয়ন আমির মফিজুর রহমান একই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তিনি দশ দিন যাবৎ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মৃত্যুর কাছে হেরে গেলেন। মঙ্গলবার ১০ মার্চ আনুমানিক বেলা ১২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
জামায়াতের জীবননগর উপজেলা আমীর মাওলানা সাজেদুর রহমান তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

জীবননগর থানার অফিসার্স ইনচার্জ সোলাইমান শেখ জানান, আমি শুনেছি জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়ন আমীর হাফেজ মফিজুর রহমান ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। #

Tag :
এখন আলোচনায়

জীবননগরের সেই জামায়াতের  আমীর মফিজুরের মৃত্যু

চুয়াডাঙ্গার হাসাদহ বাজারে বিএনপি-জামাতের সংঘর্ষে আহত

জীবননগরের সেই জামায়াতের  আমীর মফিজুরের মৃত্যু

আপডেট সময় : ০৪:৫০:২১ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬