০২:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
আন্তর্জাতিক নারী দিবসে

শতভাগ নারী কর্মী পরিচালিত আরডিআরএস লালমনিরহাট রিজিওনের শুভযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার নিশ্চিত হোক নারী ও কন্যার অধিকার’—এই প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে শতভাগ নারী কর্মী পরিচালিত আরডিআরএস লালমনিরহাট রিজিওনের শুভযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ মার্চ) দুপুর ১টা ৩০মিনিটে লালমনিরহাটের সাপ্টীবাড়ীস্থ আরডিআরএস বাংলাদেশ লালমনিরহাট আঞ্চলিক অফিসে আরডিআরএস বাংলাদেশের আয়োজনে এ আরডিআরএস লালমনিরহাট রিজিওনের শুভযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরডিআরএস বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইমরুল কায়েস মনিরুজ্জামান-এর সভাপতিত্বে আরডিআরএস বাংলাদেশের ক্ষুদ্রঋণের পরিচালক তারিক সাইদ হারুন-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন। বক্তব্য রাখেন আরডিআরএস বাংলাদেশ লালমনিরহাটের আঞ্চলিক ব্যবস্থাপক রোজিনা বেগম, আরডিআরএস বাংলাদেশের বুড়িমারী শাখা ব্যবস্থাপক মোছাঃ মর্জিনা বেগম, আরডিআরএস বাংলাদেশের সাপ্টিবাড়ী ক্ষুদ্রঋণ কর্মকর্তা মোছাঃ বিউটি বেগম, আরডিআরএস বোর্ড অব ট্রাস্টিজ সদস্য ডাঃ ইয়াসমিন হেমায়েত আহমেদ, মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) লাইসেন্স, রেগুলেশন, পলিসি ও ল বিভাগের পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান, ইনাফি বাংলাদেশের নির্বাহী পরিচালক মাহবুবা হক, ওয়াটার ডট ওআরজি’র পোর্টফোলিও লিড আবু আসলাম, ক্রেডিট এন্ড ডেভেলপমেন্ট ফোরাম (সিডিএফ) নির্বাহী পরিচালক মোঃ সাজ্জাদ হোসেন, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক মোঃ সালেহ বিন সামস প্রমুখ। এ সময় আরডিআরএস বাংলাদেশের বিভাগীয় ব্যবস্থাপক (রংপুর-পূর্ব) মোঃ রফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ এবং লালমনিরহাট জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে আরডিআরএস গণ নাট্যদলের পটগান অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য যে, আরডিআরএস বাংলাদেশ প্রতিষ্ঠালগ্ন থেকেই নারী ক্ষমতায়নকে অগ্রাধিকার দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় নভেম্বর ২০২৫ থেকে লালমনিরহাট জেলার ৫টি উপজেলা নিয়ে গঠিত ক্ষুদ্রঋণ কর্মসূচির একটি অঞ্চল শতভাগ নারী কর্মী দ্বারা পরিচালিত হচ্ছে। ১শত ৭৩জন নারী কর্মীর সমন্বয়ে গড়ে ওঠা এই নারী নেতৃত্বাধীন কাঠামো ক্ষুদ্রঋণ খাতে একটি দৃষ্টান্তমূলক উদ্যোগ। সভায় নারী নেতৃত্ব, টেকসই উন্নয়ন এবং ক্ষুদ্রঋণে নারীর সাফল্য ও অভিজ্ঞতা উপস্থাপন করা হয়।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক নারী দিবসে

শতভাগ নারী কর্মী পরিচালিত আরডিআরএস লালমনিরহাট রিজিওনের শুভযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:১০:০২ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬