০৯:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জননেতা খন্দকার নাসিরুল ইসলাম

বোয়ালমারী ( ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের পশ্চিম ভাটদী গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন মানবিক নেতা, সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম।

শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা তুলে দেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন দাদপুর ইউনিয়ন বিএনপি নেতা মো. বকুল হোসেন, বোয়ালমারী উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক মো. বোরহান হোসেন, ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সম্পাদক মো. জহিরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

স্থানীয়দের সাথে কথা বলে খন্দকার নাসিরুল ইসলাম বলেন, দুর্গত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এ ধরনের বিপদে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

Tag :
এখন আলোচনায়

চুয়াডাঙ্গায় সমমনা দায়িত্বশীল নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জননেতা খন্দকার নাসিরুল ইসলাম

আপডেট সময় : ০৩:৫৬:০৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬