০৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাত পোহালেই ভোট: চুুয়াডাঙ্গা ৩৫৪ কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সামগ্রী

স্টাফ রিপোর্টার, চুুয়াডাঙ্গা।

রাত পোহালেই ভোট। এ উপলক্ষে চুুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনে নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন।

জেলার ৩৫৪ টি ভোটকেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্স, সীলসহ প্রয়োজনীয় সব নির্বাচনী উপকরণ পাঠানো হয়েছে।

বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সংশ্লিষ্ট উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তারা প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে এসব নির্বাচনী সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। পরে সেনাবাহিনীর প্রহরায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোটের উপকরণ কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়।

চুুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ৩৫৪ টি এবং চুুয়াডাঙ্গা ০১ আসনে মোট ভোটার সংখ্যা ৫০৬৩২৪ পাঁচ লক্ষ ছয় হাজার তিনশত চব্বিশ জন পুরুষ ২৪৯৭৩৬ জন মহিলা ২৫৬৫৮১ জন হিজড়া ০৭ জন।

চুুয়াডাঙ্গা ০২ আসনে মোট ভোটার ৪৮৭২৫৪ চার লক্ষ সাতাশি হাজার দুইশত চুয়ান্ন জন । পুরুষ ২৪২৫০৩ জন মহিলা ২৪৪৭৪৭ জন হিজড়া ০৪ জন। রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নির্বাচন ঘিরে ইতোমধ্যে কেন্দ্রে কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আশা করা হচ্ছে, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে।

Tag :
এখন আলোচনায়

রাত পোহালেই ভোট: চুুয়াডাঙ্গা ৩৫৪ কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সামগ্রী

রাত পোহালেই ভোট: চুুয়াডাঙ্গা ৩৫৪ কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সামগ্রী

আপডেট সময় : ০৯:২৫:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬