০৬:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) লালমনিরহাটের খেলার মাঠে লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের আয়োজনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আহবায়ক ফার্ম ট্রেডের ইন্সট্রাক্টর এবিএম বদরুদ্দোজার-এঁর সভাপতিত্বে মেশিনিষ্ট ট্রেডের জুনিয়র ইন্সট্রাক্টর সাজু মিয়া-এঁর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ ইসরাইল হোসেন। এ সময় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আহবায়ক কমিটির সদস্য সচিব ইসলাম ধর্ম শিক্ষক মোঃ নুরুল হুদাসহ উক্ত প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ ইসরাইল হোসেন বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা, মানসিক দৃঢ়তা ও সামাজিক দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ, সহনশীলতা ও দলগত কাজের মানসিকতা তৈরি করে, যা ভবিষ্যৎ জীবনে সফলতা অর্জনে সহায়ক।

তিনি আরও বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করলে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠে।

প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

Tag :
এখন আলোচনায়

১১০ বছরেও থামেনি ভোটের টান: পুত্রবধূর কাধে ভর করে ভোটকেন্দ্রে শতবর্ষী মনোয়ারা

লালমনিরহাটে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:২৮:১৬ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬