
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, কোটচাঁদপুরে ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ। প্রচারণার শেষ পর্যায়ে ধানের শীষ প্রতীকের সমর্থনে আয়োজিত বিশাল জনসভা রূপ নেয় জনসমুদ্রে। নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে কোটচাঁদপুর উপজেলার পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই জনসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে হাজার হাজার মানুষ অংশ নেন।
সভাস্থল ছাড়িয়ে আশপাশের সড়ক ও এলাকায়ও উপচে পড়ে জনতা।
দুপুরের পর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে কোটচাঁদপুর শহর। মিছিল ও জনসভায় অংশ নেওয়া মানুষের উচ্ছ্বাস দেখে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এবারের নির্বাচনে কোটচাঁদপুরে ধানের শীষের পক্ষে বড় ধরনের নীরব ভোট বিপ্লব ঘটতে পারে। সমর্থকরা বলেন, ভয়-ভীতি উপেক্ষা করে যেভাবে মানুষ ঘর থেকে বেরিয়ে এসেছে, তাতে ধানের শীষের বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র। তারা আশা প্রকাশ করেন, ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
জনসভায় উপস্থিত সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা পরিবর্তন চান। সভায় অংশ নেওয়া এক প্রবীণ ভোটার বলেন, “এমন জনস্রোত কোটচাঁদপুরে অনেকদিন দেখিনি। এই জনজোয়ারই বলে দিচ্ছে বিজয় আমাদের খুব কাছেই।”
এই জনসভা কেবল একটি দলীয় কর্মসূচি নয়, বরং সাধারণ মানুষের অধিকার আদায়ের এক বৃহৎ সমাবেশে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন উপস্থিত নেতাকর্মীরা। সর্বত্র এখন একটাই আলোচনা—আগামী নির্বাচনে কোটচাঁদপুরে ধানের শীষের জয়জয়কার হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী ও মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝিনাইদহ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নেতা আমিরুজ্জামান খান শিমুল, কণ্ঠশিল্পী মনির খান, জেলা বিএনপির নেতা বাবু জয়ন্ত কুমার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এস কে সালাহউদ্দীন বুলবুল সিডল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাবেক উপজেলা চেয়ারম্যান একরামুল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুজ্জামান খান মুকুল, পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহমেদ তুফান, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ আলম মামুন, কুশনা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জিয়া, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান বিশ্বাস লিটন, গাফফার আলী, আব্দুল খালেকসহ আরও অনেকে।
এ সময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন
নিজস্ব প্রতিবেদক 
















