০৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‎লালমনিরহাটে আসাদুল হাবিব দুলু রচিত “জাগো বাহে, তিস্তা বাঁচাই” গ্রন্থ গণমাধ্যমকর্মীদের নিয়ে “মিট দ্যা প্রেস” অনুষ্ঠিত

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটে আসাদুল হাবিব দুলু রচিত “জাগো বাহে, তিস্তা বাঁচাই” গ্রন্থ গণমাধ্যমকর্মীদের নিয়ে “মিট দ্যা প্রেস” অনুষ্ঠিত হয়েছে।

‎রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৩০মিনিটে লালমনিরহাটের মিশন মোড়স্থ হামার বাড়ী মিলনায়তনে এ মিট দ্যা প্রেস অনুষ্ঠিত হয়।

‎লালমনিরহাট জেলা বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আবুল বাশার সুমন-এঁর সঞ্চালনায় মিট দ্যা প্রেসে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লায়লা হাবিব। মিট দ্যা প্রেসে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি এবং নদী ও মানুষের অধিকার “জাগো বাহে, তিস্তা বাঁচাই” গ্রন্থের লেখক আসাদুল হাবিব দুলু প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা সমিতি ঢাকার সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার কবির, লালমনিরহাট জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, লালমনিরহাটের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং লেখকের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

‎পরে লালমনিরহাটের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের হাতে মিট দ্যা প্রেসে “জাগো বাহে, তিস্তা বাঁচাই” গ্রন্থ প্রদান করেন গ্রন্থের রচয়িতা আসাদুল হাবিব দুলু।

‎অপরদিকে “জাগো বাহে, তিস্তা বাঁচাই” গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টায় ঠাকুরগাঁও জে আর সেন্টারে গ্রন্থ প্রকাশনা আয়োজক কমিটির আমন্ত্রণে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‎মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় জাগো বাহে, তিস্তা বাঁচাই গ্রন্থের লেখক এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি, সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুসহ অন্যপ্রকাশের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎উল্লেখ্য যে, নদী, মানুষ ও ন্যায়বিচারের সংগ্রামের এক অনন্য ঐতিহাসিক প্রামাণ্য দলিল আসাদুল হাবিব দুলু রচিত ও অন্যপ্রকাশ কর্তৃক প্রকশিত গ্রন্থ “জাগো বাহে, তিস্তা বাঁচাই”। তিস্তা নদীকেন্দ্রিক মানুষের জীবন সংগ্রাম, বঞ্চনা, আন্দোলনের দর্শন ও নৈতিক নেতৃত্বের বিবর্তন নিয়ে রচিত এই গুরুত্বপূর্ণ গ্রন্থ “জাগো বাহে, তিস্তা বাঁচাই”।

Tag :
এখন আলোচনায়

রঘুনাথপুরে জামায়াতে ইসলামীর পথসভা: জনগণের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান

‎লালমনিরহাটে আসাদুল হাবিব দুলু রচিত “জাগো বাহে, তিস্তা বাঁচাই” গ্রন্থ গণমাধ্যমকর্মীদের নিয়ে “মিট দ্যা প্রেস” অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:১২:৩২ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬