১১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‎সফলভাবে অনুষ্ঠিত হলো দ্বিতীয় আইটিএফ তায়কোয়নদো ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ–২০২৫

লালমনিরহাট প্রতিনিধি:

দেশের মার্শাল আর্ট অঙ্গণে আরেকটি গৌরবময় অধ্যায়ে যুক্ত হলো “দ্বিতীয় আইটিএফ তায়কোয়নদো ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ–২০২৫” আয়োজনের মাধ্যমে।

‎গত সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর আজিজ সড়কে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের নর্দ্দা ক্যাম্পাস প্রাঙ্গণে অত্যন্ত সুশৃঙ্খল, সফল ও উৎসব মুখর পরিবেশে এ জাতীয় চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়।

‎তায়কোয়নদো ফেডারেশন অব বাংলাদেশ (আইটিএফ)-এর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ১৫টি জেলা থেকে আগত শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগীরা বিভিন্ন ক্যাটাগরীতে তাদের দক্ষতা, শৃঙ্খলা ও কৌশল প্রদর্শণ করে দর্শক ও অতিথিদের দৃষ্টি আকর্ষণ করেন।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুলতানা ইয়াসমীন।

‎তিনি তাঁর বক্তব্যে বলেন, তায়কোয়নদো’র মতো শৃঙ্খলাভিত্তিক খেলাধুলা তরুণ প্রজন্মকে শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক দৃঢ়তা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি অর্জনে সহায়তা করে। তিনি এ ধরনের জাতীয় আয়োজন নিয়মিতভাবে আয়োজনের আহ্বান জানান।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল রইস উদ্দিন আহমেদ, বিশিষ্ট লেখক ও সাংবাদিক আনিসউর রহমান আনিস, ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক।

‎অতিথিবৃন্দ তরুণদের খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহ প্রদান করেন এবং আয়োজকদের আন্তরিক প্রশংসা করেন।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির চেয়ারম্যান ও ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ঢাকার অধ্যক্ষ বাগ্ময়ী দত্ত।

‎তিনি তাঁর সভাপতির বক্তব্যে বলেন, খেলাধুলা শিক্ষার অবিচ্ছেদ্য অংশ এবং শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

‎চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী বক্তব্য প্রদান করেন আন্তর্জাতিক আম্পায়ার এবং তায়কোয়নদো ফেডারেশন অব বাংলাদেশ (আইটিএফ) এর প্রেসিডেন্ট সান্ত্বনা রানী রায়।

‎তিনি আইটিএফ তায়কোয়নদো’র আদর্শ, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং এই জাতীয় চ্যাম্পিয়নশিপকে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের তায়কোয়নদো-কে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

‎দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মেডেল ও সম্মাননা প্রদান করা হয়।

‎প্রধান অতিথি সুলতানা ইয়াসমীন বিজয়ীদের হাতে মেডেল তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

‎সার্বিকভাবে, দ্বিতীয় আইটিএফ তায়কোয়নদো ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ–২০২৫ দেশের তায়কোয়নদো অঙ্গণে একটি সফল ও স্মরণীয় আয়োজন হিসেবে প্রশংসিত হয়েছে।

Tag :
এখন আলোচনায়

১১০ বছরেও থামেনি ভোটের টান: পুত্রবধূর কাধে ভর করে ভোটকেন্দ্রে শতবর্ষী মনোয়ারা

‎সফলভাবে অনুষ্ঠিত হলো দ্বিতীয় আইটিএফ তায়কোয়নদো ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ–২০২৫

আপডেট সময় : ০৪:০৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫